রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৮

ফাইল ছবি রংপুর অঞ্চলে শীতের প্রকোপের কারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীর অবস্থায় মারা যান তারা। এ নিয়ে দগ্ধের ঘটনায় গত পাঁচ দিনে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।

নিহত দুইজন হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী শহিনা বেগম (২৩) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার খড়িবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে সাইমুল (১৮)।

এদিকে রংপুর অঞ্চলে শৈত্য প্রবাহে জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। তারা শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ছে।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম বলেন, ‘শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি । হতদরিদ্র পরিবারগুলো শীত নিবারণ করতে আগুন তাপানোর কারণে দুর্ঘটনা ঘটছে।’ সেজন্য তাদের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার দাবি জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের