রংপুরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ‘তিস্তা বাঁচাও পরিষদে'র আহ্বানে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তিস্তা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ড. তুহিন ওয়াদুদ, রাজনৈতিক কর্মী পলাশ কান্তি নাগ, তিস্তা নদীর তীরে বসবাসকারী আব্বাছ আলীসহ অন্যরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘এবার শুকনো মৌসুমের আগেই তিস্তা নদী পানি শূন্য হয়ে গেছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের তিস্তা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়ার পরও পানি নেই। কারণ ভারতের উজানে গজল ডোবা বাঁধের সব কয়টি গেট বন্ধ করে দিয়েছে। যে কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানির অভাবে তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে তিস্তা নদী মরুভূমিতে পরিণত হবে। সরকারকে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানায় তারা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
খায়রুল হকের জামিন চেম্বারেও বহাল, মুক্তিতে বাধা নেই
খায়রুল হকের জামিন চেম্বারেও বহাল, মুক্তিতে বাধা নেই
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান