সাড়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:২৩

পাঁচশ’ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে দিনাজপুরে রবিবার রাতে পাঁচ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ৪১ বোতল ফেনসিডিলসহ আরও একজনকে আটক করেছে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, ব্যবসায়ী নুর আলম ভুট্টু (৩৫), তার সহযোগী জাহাঙ্গীর আলম (২৩), বেলাল হোসেন (২৫) ও আবু সালাম (৪৮)। র‌্যাবের অভিযানে আটক মাদক ব্যবসায়ীর নাম সাজু আলম (১৯)।

ডিবি পুলিশের ওসি হাবিবুল হক জানান, ‘রবিবার রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি থানার মুরারীপুরে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তাদের সবার বাড়ি সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি এলাকায়।

অন্যদিকে একই রাতে জেলার সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ সাজু আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক সাজু আলম কাশিমপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের