গাইবান্ধায় আগুনে পুড়লো ঘরবাড়ি, ১৫ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৪:২০আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:২৫

আগুনে পোড়া ঘরবাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি পরিবারের আটটি ঘর, আসবাবপত্র, ধান চাল ও নগদ টাকা পুড়ে গেছে। পুড়ে মারা গেছে ছাগল, গরু ও হাঁস-মুরগী। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৩ মার্চ) ভোরে কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আবদুল গফুরের বাড়িতে ওই আগুন লাগে।

পুড়ে যাওয়া ঘরবাড়ি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গফুরের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতে তা ছড়িয়ে পড়ে গফুরের ছেলে জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম ও জুয়েল মিয়ার বাড়িতে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে, এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি— আগুনে আটটি ঘর, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হামিদ ঘটনা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী