স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই কিশোর আটক

গাইবান্ধা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ২১:৫৫আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০১

গাইবান্ধা জেলা গাইবান্ধার ফুলছড়িতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে আল মামুন ও মনির হোসেন নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার বাউশি রেললাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় ছাত্রীর পথরোধ করে মামুন ও মনির। এসময় দুজনে তাকে উক্ত্যক্ত করে বলে ছাত্রী ও তার পরিবার অভিযোগ করে। ওই ছাত্রী ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।তার বাড়ি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামে। ঘটনাটি ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে তারা ওই দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক মামুন ও মনিরের বাড়ি ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামে।মামুন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ও মনির হোসেন ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ছাত্রীর অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার সময় মামুন ও মনির প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, ছাত্রীর পরিবারের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। এ নিয়ে এখনেও লিখিত অভিযোগ করেনি ছাত্রীর পরিবার। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের