ইজিবাইককে বাসের ধাক্কা, বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১২:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:২২

দিনাজপুর দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাটোরের বাঘাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), তার মেয়ে আইভি (১০) ও ইজিবাইকের চালক সাজদার আলী (৪৮)। আহতরা হলেন— মোস্তফা কামাল (৩৮) ও আফসার আলী (৭০)। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগীরা একটি ইজিবাইকে দিনাজপুর শহরে যাচ্ছিল। পথে চুনিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ ইজিবাইকের তিন আরোহী নিহত হন। আহত হন দুজন।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি