হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা

হিলি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:১৩

হিলি স্থলবন্দর

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা। একসপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ১০-১৪ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৮-১৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ভারতের বাজারে নতুন পাটনা জাতের পেঁয়াজ আসায় এর প্রভাবে হিলিতেও পেঁয়াজের দাম কমেছে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে নগর, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে বেশি। এর সঙ্গে নতুন পাটনা জাতের পেঁয়াজের আমদানিও শুরু হয়েছে।

সূত্র আরও জানায়, ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি (ট্রাকসেল) ১২-১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সুখসাগর ও নতুন পাটনা জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৭-৮ টাকা কেজিতে। এ ছাড়া, ভালোমানের এক ট্রাক নগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।

এদিকে, বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি পেঁয়াজ খুচরাতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব জাতের পেঁয়াজ প্রায় একই দামে বিক্রি হয়েছিল। আর দেশীয় জাতের পেঁয়াজ গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে ২২-২৫ টাকা কেজিতে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা কম। তাই আগের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কম। বন্দর দিয়ে আগে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতের বাজারে নতুন পাটনা জাতের পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় এর সরবরাহ বেড়েছে এবং দাম খানিকটা কমেছে। এর প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম কমেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম