লালমনিরহাটে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ০৮:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৮:৫৩

লালমনিরহাটে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার লালমনিরহাটের আদিতমারী থানার হত্যা, মাদক ও পুলিশের ওপর হামলাসহ ১০ মামলার পলাতক আসামি আলমগীর হোসেনকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল নাজিরুল ইসলাম আহত হন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আলমগীর আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিগ্রির চর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আদিতমারী থানায় আটটি মাদক ও পুলিশের উপর হামলা মামলা রয়েছে। এছাড়া একটি অজ্ঞাতনামা হত্যা মামলার প্রধান আসমি। আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য জানান।
আদিতমারী থানা পুলিশ জানায়, বুধবার রাতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের আদিতমারী উপরজেলার ভাদাই ইউনিয়নের স্বর্নামতি সেতুর পশ্চিমদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা করে আলমগীর। পরে পালানোর সময় পুলিশ পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে দুই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন আলমগীর। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৃণাল কান্তি রায় বলেন, ‘আলমগীরকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দুই পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হতে পারে।’
আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন, ‘আলমগীরকে পুলিশি পাহারায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এ থানায় আটটি মাদক, একটি পুলিশের ওপর হামলা মামলা রয়েছে। এছাড়া রেজ্জাকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। আজকের ঘটনায় আলমগীরের বিরুদ্ধে আরও দুইটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান