চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পঞ্চগড় প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৮ আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৮

পঞ্চগড়ে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক জালালউদ্দিনকে মারধর করে হত্যার প্রতিবাদে পঞ্চগড় জেলার ৮টি পরিবহণ শ্রমিক ইউনিয়ন সকাল থেকে এই ধর্মঘট শুরু করেছে।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত রাতে মাইকিং করে পরিবহণ ধর্মঘটের বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। সকাল থেকে পঞ্চগড় জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দুরপাল্লারও কোন পরিবহণ ছেড়ে যায়নি। যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুৃর্ভোগের মধ্যে পড়েছে।

এদিকে অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ফলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্য পরিবহণও বন্ধ হয়ে গেছে।

পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোশাররফ হোসেন জানান, ৮টি সংগঠনের সমন্বয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় এই অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। ডিবি পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর