‘সুসম্পর্ক অটুট থাকলে ১০-১৫ বছর পর ভারতে যেতে ভিসা লাগবে না’

দিনাজপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৭:২৫আপডেট : ১৮ মে ২০১৯, ১৮:০৮

সংবর্ধনা দেওয়া হচ্ছে সঞ্জীব কুমার ভাটি ও তার স্ত্রীকে (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক অটুট থাকলে আজ থেকে ১০-১৫ বছর পর দুই দেশে যাতায়াতের ক্ষেত্রে ভিসা লাগবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সঞ্জীব কুমার ভাটি।

শনিবার (১৮ মে) দুপুর আড়াইটায় দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সঞ্জীব কুমার ভাটি ও তার স্ত্রী সুনন্দা ভাটিকে সংবর্ধনা দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সঞ্জীব কুমার ভাটি বলেন, ‘গত বছর আমরা ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছি। এখন প্রতিদিন গড়ে আট হাজার ভিসা দেওয়া হয়। কাগজপত্র ঠিক থাকলে কেউ ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় পড়েন না। তবে বর্ডারের ইমিগ্রেশনে যাত্রীরা হয়রানির শিকার হন বলে কিছু অভিযোগ আছে; বিষয়টি আমি দেখবো।’

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এসময় আরও ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, কংকন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী