দুইদিন সরকারি ছুটির পর আমদানি রফতানি শুরু

হিলি প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১২:৫১আপডেট : ১৯ মে ২০১৯, ১২:৫১

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক সরকারি ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন জানান, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা দু’দেশে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব ধরণের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতর দিয়ে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস শুরু হয়েছে। তিনি আরও বলেন,‘বাংলা ট্রাকে পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। তবে টানা দুদিন পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের