ডাকাতির ৭ মাস পর কৃষকের মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

হিলি প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১১:১৯আপডেট : ২৭ মে ২০১৯, ১২:২৬

উদ্ধার করা মোবাইল ফোনটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলো সাত মাস আগে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে কৃষক শামীম হোসেনের কাছে ফিরিয়ে দিলো দিনাজপুরের হাকিমপুর-হিলি সার্কেলের এএসপি আখিউল ইসলাম। রবিবার (২৬ মে) বিকালে এএসপি নিজে শামীমের বাড়ি গিয়ে ফোনটি তার হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে,  ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে হিলি-ঘোড়াঘাট সড়কের ডুগডুগি বাজারের কাছে ডাকাতি হয়। ওই সময় শামীমের ফোনটি ছিনিয়ে নেয় ডাকাতরা। সেটি ৭ মাস পর উদ্ধার করা হয়।

এ বিষয়ে শামীম বলেন, ‘সাত মাস আগে ডাকাতরা আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে বিষয়টি আমি থানায় জানাই। সেই ফোনটি পুলিশ বাড়িতে এসে ফেরত দেবে কোনোদিন ভাবতে পারি নাই।’
এএসপি আখিউল ইসলাম বলেন, শামীম অভিযোগ দিলে আমরা ফোনের সন্ধান করতে থাকি। রবিবার মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের