বিরামপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতি‌নি‌ধি
০৩ জুলাই ২০১৯, ১১:৫৮আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১১:৫৮

দিনাজপুর দিনাজপুরের বিরামপুরে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) রাতে অভিযুক্ত সবুজ ইসলামকে (২৪) গ্রেফতার করেছে। সবুজ উপজেলার জোতবানী ইউনিয়নের জোতবানী গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার প‌রিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ছাত্রী সবুজের প্রতিবেশী। গত সোমবার বাড়িতে কেউ না থাকায় ওই দিন সকাল ১০টার দিকে মাদ্রাসার যাওয়ার পথে সবুজ ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেয়। এরপর ওই ছাত্রীকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ওই ছাত্রীর মা সবুজের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার মেয়ের চিৎকার শুনতে পান। পরে তিনি তার দেবরকে নিয়ে সবুজের বাড়িতে গেলে সে দরজা খুলে বাড়ি থেকে পালিয়ে যায়।

ওসি মনিরুজ্জামান আরও জানান, ঘটনার পর জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীর মা-বাবাকে মামলা থেকে বিরত রাখেন।পরে পুলিশ ঘটনাটি জানতে পারলে ওই ছাত্রীর বাবা মঙ্গলবার বিকালে সবুজকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার পরে পুলিশ অভিযান চা‌লি‌য়ে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের হাকিমপুর মোড় থেকে সবুজকে গ্রেফতার করে।

ওসি জানান, জিজ্ঞাসাবা‌দে সবুজ ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপা‌রে জোতবানী ইউ‌পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ব‌লেন, ভিক‌টি‌মের প‌রিবার আমার কা‌ছে এসে‌ছিল। আমি তা‌দের‌ থানা পু‌লি‌শের কাছে যেতে বলেছি।

মীমাংসা ক‌রে দেওয়ার কথা অস্বীকার ক‌রে তি‌নি ব‌লেন, ধর্ষ‌ণের ঘটনা তো আর মীমাংসা ক‌রে দি‌তে পা‌রি না।

‌/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের