তিন মামলায় রইছসহ বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর

রংপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৯:৩১আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:৪০

আদালতে রইছসহ বিএনপির চার নেতা (ছবি– প্রতিনিধি)

নাশকতাসহ তিন মামলায় রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদসহ চারজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। পরে চার আসামিকে কারাগারে পাঠানো হয়।

রইছ আহাম্মেদ ছাড়া বাকি তিনজন হলেন– কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, মহানগর বিএনপির সম্পাদক সুমন ও বিএনপি নেতা আপেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামি আজ (বুধবার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই কথা জানান আসামিপক্ষের আইনজীবী আফতাব হোসেন। তিনি বলেন, আমার মক্কেলরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুর অভিযোগ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার তাদের কারাগারে পাঠাচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম