ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ২২:০৪আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৫৪

স্কুলছাত্র মাহাবুব আলম বাবু (ছবি– প্রতিনিধি)

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহাবুব আলম বাবু নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বন্দবের ইউনিয়নের বলদমারা ঘাটে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহাবুব আলম বাবু উপজেলার বাগুয়ার চর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে সোনাভরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (বুধবার) বেলা ২টার দিকে কয়েকজন যুবকের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে গোসল করতে যায় বাবু। গোসলের একপর্যায়ে সে নদের পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় তার সঙ্গে গোসল করতে নামা যুবকরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা মাছ ধরার জাল ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করেন। বিকাল পর্যন্ত বাবুর কোনও সন্ধান পাওয়া যায়নি।

ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাট এলাকায় নিখোঁজ কিশোরকে স্থানীয়ভাবে মাছ ধরার জাল ও নৌকা দিয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজা হচ্ছে। তবে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের