পর্ন ভিডিও সংরক্ষণের অভিযোগে গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ০২:০৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০২:১১

গ্রেফতার দুই জন কুড়িগ্রামে দুই কম্পিউটার অপারেটরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পর্ন ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে রবিবার (৭ জুলাই) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফি ভিডিও সংরক্ষণ করা দুটি কম্পিউটারও জব্দ করা হয়েছে।

আটক মমিনুল ইসলাম (২৬) বাস টার্মিনাল এলাকার সাম্মি টেলিকমের কম্পিউটার অপারেটর। তিনি সদর উপজেলার পলাশ বাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে। আর রতন কুমার দাস (২৭) সুজামের মোড় এলাকার মা-বাবা টেলিকমের কম্পিউটার অপারেটর। তিনি সদর উপজেলার খানপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফির প্রচলন বেড়ে যাওয়ার দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। একারণে পর্নগ্রাফির প্রবণতা কমাতে পুলিশ সুপারের নির্দেশে রবিবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে