কুড়িগ্রামে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৯:০৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:১০

কুড়িগ্রাম কুড়িগ্রামে বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে মৃতরা হলো- গৃহবধূ রুনা বেগম (৩০), রুপা মনি ওরফে মুবিনা (১০) ও হাসিবুল (৮)। রুনা বেগম উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকার রেজাউলের স্ত্রী, রুপা মনি ওরফে মুবিনা একই এলাকার মহসিনের মেয়ে এবং হাসিবুল আয়নালের ছেলে। পরে বিকালে ওই এলাকার মনছুর আলীর ছেলে মুরসালিন (৭) এবং রাশেদের মেয়ে মুমুর (৯) মরদেহ উদ্ধার করা হয়। রংপুর থেকে আসা ডুবুরিরা দুই শিশুর লাশ উদ্ধার করে। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নৌকাডুবি থেকে উদ্ধার হওয়া রুবেল ও আবির জানান, নারী ও শিশুসহ ১৫-২০ জন মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের নিচু জায়গায় নৌকায় করে ঘুরতে যান। এ সময় হঠাৎ নৌকাটি উল্টে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, নিখোঁজদের খোঁজে রংপুর থেকে আসা দুই জন ডুবুরি ওই জলাধারে তল্লাশি চালাচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি