ডেঙ্গুর প্রকোপে হিলিতে ওডোমসের দাম বেড়ে দ্বিগুণ

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০৯:১৯আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৯:৩৩

ওডোমস রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। মশার হাত থেকে বাঁচতে অনেকেই ভারতীয় ওষুধ ওডোমস কিনছেন। ফলে গত কয়েক দিনের ব্যবধানে এর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৯০ টাকার ওডোমস এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তাও চাহিদা মতো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন হিলিতে এসে ক্রিম জাতীয় এই ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন।

বাংলা হিলি বাজার সূত্রে জানা গেছে, বাজারে ওডোমসের ব্যাপক চাহিদা বেড়েছে। মংলা নন্দিপুর, হাড়িপুকুর, কাঠলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে এসব ওষুধ দেশে প্রবেশ করছে। কসমেটিকসসহ বিভিন্ন দোকানে এ ওষুধ বিক্রি করা হচ্ছে।

উজ্জ্বল হোসেন নামের এক দোকানি বলেন, ‘ওষুধটি ভারতীয় হলেও চাহিদার কারণেই আমাদের রাখতে হচ্ছে। আমরা টোকাইদের কাছ থেকে কিনে এসব বিক্রি করছি। সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায প্রতিদিন এই ক্রিমের চাহিদা বাড়ছে। ভারতীয় ডাবর কোম্পানির এই ওষুধের দাম ৪৫ রুপি হলেও তা আগে ৯০ টাকায় বিক্রি হতো। চাহিদা বাড়ায় দাম বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছিল। এখন তা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এরপরও চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হিলি বাজারে আসছেন শুধু এই ওষুধটি নেওয়ার জন্য। একেকজন ২০-৫০পিস নিচ্ছেন। কেউ কেউ ১০০ পিস পর্যন্ত নিচ্ছেন। কেউ নিজের জন্য,  কেউ আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যাচ্ছেন। আমরা এই ক্রিম সরবরাহ করতেই হিমশিম খাচ্ছি।’

হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী জানান, সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় থাকে যাতে সীমান্ত দিয়ে কোনও অবৈধ মালামাল ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী