ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:০৩

নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি মফিজ উদ্দিন বলেন, ‘দিলীপ ও আছিয়া দম্পতির দুই মেয়ে ও একছেলে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ঘরের ভেতর কখন মরে পড়ে ছিলেন তা কেউ বলতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দুপুর ১২টার দিকে ছোট মেয়ে রুবিনা স্কুল থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখে, তার বাবা ও মা মেঝেতে পড়ে রয়েছেন। এসময় সে বাবা-মাকে ধরতে গেলে বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়ে। পরে রুবিনার চিৎকারে স্থানীয়রা এসে বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ওই দম্পক্তির লাশ উদ্ধার করে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের