নিখোঁজের ৮ ঘণ্টা পর তিস্তা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৭:২৭আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:১৬

পঞ্চগড় পঞ্চগড়ে নিখোঁজের আট ঘণ্টা পর তিস্তা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) গভীর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেন নীলফামারীর ডোমার উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত শিশুরা হলো—দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাশী এলাকার ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ (৯) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে শাওন (৭)। আব্দুল্লাহ ও শাওন মামাতো-ফুপাতো ভাই। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার (২৪ আগস্ট) সকালে জানাজা শেষে লাশ নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার জানান, শুক্রবার দুপুরের পর বাড়ির পাশে তিস্তা নদীর ধারে খেলতে যায় আব্দুল্লাহ ও শাওন। বিকাল পর্যন্ত বাড়িতে না ফিরলে উভয়ের পরিবার তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তিস্তা নদীর পাড়েই শিশুদের পরনের কাপড় দেখতে পান স্থানীয়রা। পরে ডোমার উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে জাল টেনে আট ঘণ্ট পর তাদের লাশ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে