রেলওয়ের সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবেই: রেলমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১২

সৈয়দপুর বিমানবন্দরে রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘অবৈধভাবে দখল করে থাকা রেলওয়ের জমি, কোয়ার্টার থেকে দখলদারদের উচ্ছেদ করা হবেই। সেইসঙ্গে রেলওয়ের সম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে।’

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈয়দপুরের বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘এবার উচ্ছেদ নোটিশ দেওয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছে, তারা নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করবে। যারা অবৈধভাবে আছে, তাদের আবেদনের সুযোগ আছে। দালালমুক্ত হয়ে তারা আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে।’

তিনি আরও বলেন, ‘যারা রেলওয়ের জমি বা কোয়ার্টার দখল বা বিক্রির সঙ্গে জড়িত তাদের কাছ থেকে দখলকৃত সম্পত্তি উদ্ধার করা হবেই। এছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের সম্পদ কারও ব্যক্তিগত সম্পদ নয়। এটা জনগণের তথা রাষ্ট্রের সম্পদ। তাই এ সম্পদ কুক্ষিগত করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘বারবার উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। অদৃশ্য কারণে তা থমকে যায়। কিন্তু এবার কোনোভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না। যেকোনও মূল্যে অবৈধ দখলমুক্ত করা হবেই। এক্ষেত্রে কোনও প্রকার টালবাহানার সুযোগ নেই।’

সৈয়দপুর রেলওয়ে কারখানার বেহাল অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘অচিরেই এই কারখানাটি সংস্কার করা হবে। নষ্ট হওয়ার পথে প্রায় দেড়শ কোটি টাকার মেশিনপত্র আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি নতুন করে সচল করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান