রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন এরশাদের ভাতিজা আসিফ

রংপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আসিফ রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ। সোমবার (৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, জাতীয় পার্টির নেতারা তার প্রতি অন্যায় আচরণ করবেন বুঝতে পেরেই তিনি দলীয় মনোনয়ন চাননি। এমনকি আবেদন পর্যন্ত করেননি। তবে দলের বেশিরভাগ নেতাকর্মী তার সঙ্গে আছেন বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘বহিরাগত সাদ বা যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি জয়ী হবো।’

এদিকে, আওয়ামী লীগ, বিএনপি ও জাপা প্রার্থীরা বিকাল ৪টার পর মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম