একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩-৪ টাকা

হিলি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০

আমদানি করা পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৪৫-৪৮ টাকা কেজিদরে বিক্রি হলেও এখন তা বেড়ে ৪৮-৫২ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধির পর রবিবার বন্দর দিয়ে ১৭ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) আসে ২৭ ট্রাক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আসে ১৩ ট্রাক পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে প্রতিটন পেঁয়াজ ২৫০-৩০০ ডলার মূল্যে আমদানি করা হলেও শুক্রবার তা বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করেছে ভারত সরকার। এজন্য শনিবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। যার ফলে দেশের বাজারে সরবরাহ কমার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তবে রবিবার বিকাল থেকে বন্দর দিয়ে বাড়তি দামে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় ও বাড়তি দামের কারণে চাহিদা কমায় পেঁয়াজের দাম কমে গিয়েছিল। তবে ভারত সরকারের বেঁধে দেওয়া দামে এলসি করতে প্রচুর টাকা লাগায় ছোট আমদানিকারকরা পেঁয়াজের এলসি খোলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে পেঁয়াজের আমদানি কমেছে। এতেই দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বেড়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারসহ ১০ কর্মকর্তাকে বদলি
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারসহ ১০ কর্মকর্তাকে বদলি
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’