পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৭

পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া ও বকসিপাড়া এলাকায় এই দুই ঘটনা ঘটে। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো তাজিমউদ্দিন (৪) ও জান্নাতুল ফেরদৌস (দেড় বছর)। তাজিমউদ্দিন চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও জান্নাতুল ফেরদৌস একই ইউনিয়নের বকসিপাড়া এলাকার ব্যবসায়ী রেজাউল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তাজিমউদ্দিন খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে, জান্নাতুল ফেরদৌসও বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের