ডোমারে দুই ছাত্রীকে উত্ত্যক্তকারী তরুণের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭

নীলফামারী

নীলফামারীর ডোমারে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দিপু রায় (২২) নামে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন।

দিপু উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া রমনী পাড়া গ্রামের সিতা রাম রায়ের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) দুপুরে মহিলা কলেজ সংলগ্ন সড়কে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে দিপু। এসময় ওই দুই ছাত্রীসহ স্থানীয়রা দিপুকে আটক করে থানায় খবর দেন।

ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিপুকে হেফাজতে নেয় পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিপুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ (শুক্রবার) বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের