চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

নীলফামারী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ নীরফামারীর ডোমারের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী সীমান্ত পর্যন্ত রেলপথের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে (বাংলাদেশ অংশে) চিলাহাটি রেলস্টেশনে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

চিলাহাটি রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, ‘বর্তমানে চিলাহাটি থেকে খুলনা, ঢাকা ও রাজশাহী রুটে সরাসরি ট্রেন চলাচল করছে। এসব স্থানে পাঁচটি আন্তঃনগরসহ একটি মেইল ট্রেন চলাচল করছে। পরিত্যক্ত রেলপথটি পুনর্নির্মাণ শেষে ভারতের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

বাংলাদেশ অংশের প্রায় ৭ কিলোমিটার রেলপথ নির্মাণ কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।  

ম্যাক্স ইন্টারন্যাশনালের প্রকল্প কর্মকর্তা মো. রোকনুজ্জামান সিহাব জানান, ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয় গত ৮ জুলাই। মেয়াদ এক বছর।   এরপর থেকে প্রাথমিক কাজ শুরু হয়। ইতোমধ্যে পরিত্যক্ত রেলপথের অবৈধ স্থাপনা সরানো হয়েছে। শনিবার রেলমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কাজটি পুরোদমে শুরু হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে