দোকান থেকে মোবাইল ও টাকা চুরি, ছাত্রলীগ নেতাসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮

আটক ছাত্রলীগ নেতা কাজল কুড়িগ্রামের উলিপুরের দূর্গাপুর বাজারে আর এম ইলেক্ট্রনিক্স নামে একটি শো রুমে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগ নেতাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক আরিফুল আলম দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং অপরজন দিগন্ত।

আর এম ইলেক্ট্রনিক্সের মালিক রাফেল মাহমুদ জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখতে পান সেখানে থাকা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা দুই লাখ ৮০ হাজার টাকা নেই। দোকানের চালের টিন খুলে চোর ভেতরে প্রবেশ করে চুরি করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন।

এই দোকানে চুরির ঘটনা ঘটেছে তিনি আরও বলেন,দোকানের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজে দিগন্তকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। বিষয়টি উলিপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করে।

উলিপুর থানা পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিগন্তকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজলকে আটক করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ উলিপুর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। চুরির সঙ্গে কাজলের কোনও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম জানান, কাজলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম