ঠাকুরগাঁওয়ে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩

 ঠাকুরগাঁওয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে ট্রাক উল্টে পড়ার ঘটনায় চালকের সহকারী আনোয়ার হোসেন আনু (৫০) নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় সালন্দর ইউনিয়নে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার জগদল গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী খালি ট্রাকটি সালন্দর ইউনিয়ন দিয়ে যাওয়ার পথে চৌধুরীহাট বাজারে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালকের সহকারী মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের