কয়েক ঘণ্টার ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ২৮ টাকা

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৮

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ২৮ টাকা বেড়েছে। বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কেজিতে যে পেঁয়াজ ৪৭-৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল তা একলাফে ৭৫-৮০ টাকায় গিয়ে ঠেকে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, বন্দর দিয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৪টি ট্রাকে ২শ’ ৬৮মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে বিকালের দিকে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা আসে। এরপর ভারতের অভ্যন্তর থেকে দেশে প্রবেশের জন্য লাইনে দাঁড় করানো থাকলেও পেঁয়াজের ট্রাকগুলো ফিরিয়ে নেওয়া হয়।

সূত্র আরও জানায়, পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার খবরে কেজিতে ৪৭-৫০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম ৭৫-৮০ টাকা চান আমদানিকারকরা। এতে দুই ট্রাক পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও দাম বাড়ায় আর কোনও পেঁয়াজ বিক্রি হয়নি।

সূত্রের দাবি, আমদানিকারকরা বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিজস্ব গুদামে নিচ্ছেন। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা দাম বেশি হওয়ার কারণে পেঁয়াজ না কিনে ঘুরে যাচ্ছেন।

স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন ও কুমুদ এক্কা জানান, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে আমদানিকারকরা ৭৫-৮০ টাকা কেজি দরে পেঁয়াজের দাম চাইছেন। কিন্তু সেই দামে পেঁয়াজ কিনলে লোকসানের আশঙ্কা রয়েছে। তাই তারা পেঁয়াজ কেনার সাহস পাচ্ছেন না।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, আজ (রবিবার) বিকালে ভারতীয় রফতানিকারকরা আমাদের জানিয়েছেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনও পেঁয়াজ রফতানি করবে না। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত যেসব পেঁয়াজের এলসি খোলা ছিল তার বিপরীতে তারা পেঁয়াজ আমদানি করতে টেন্ডার করছেন এবং পণ্য আমদানিও করছেন। সেইসঙ্গে রবিবার দুপুর পর্যন্ত যেসব পেঁয়াজের এলসি খোলা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু এলসির বিপরীতে টেন্ডার করলেও রবিবার দুপুরের পর থেকে যেসব এলসি খোলা হয়েছে এর বিপরীতে নতুন করে কোনও টেন্ডার গ্রহণ করছেন না।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের