‘আবরার হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে’

দিনাজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৭:১২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:১২

‘আবরার হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে’ বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক হুইপ মো. শাহজাহান বলেছেন, ‘বুয়েটের ছাত্র আবরার হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো হবে।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ‘আমরা ভারতের করুণার ওপর নির্ভর করত চাই না, আমরা তাদেরকে বন্ধু হিসেবে দেখতে চাই এবং সমমর্যাদার ভিত্তিতে তাদের সঙ্গে যা যা করার দরকার সেগুলো করতে চাই। কিন্তু তাদের প্রভুত্ব মেনে নিয়ে সব কিছু দিতে হবে, কিছু নেবো না এমন পররাষ্ট্রনীতি আমরা বিশ্বাস করি না।’

সাবেক মহিলা এমপি রেজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির আব্দুল সদস্য আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম