হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৩:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:১৩

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার ওসি রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, হিলির রাজধানী মোড়ের মৃত জানবক্স মালিতার ছেলে রমজান মালিতা (৩৭), চন্ডিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আলিউর রহমান (৩১), একই গ্রামের  সেকেন্দার আলীর ছেলে শাহিনুর রহমান (৩১)। এরা তিনজনই ২ বছর ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া বিশাপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে রায়হান হোসেন (২১), কাকড়াপালি গ্রামের মৃত আবুল প্রধানের ছেলে বাবুল মিয়া (৪৫), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৩৮), আফতাব কাজীর ছেলে মঞ্জুরুল কাজী (৩০), মোবারক হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৭)। এরা ৫ জনই বিভিন্ন মামলার ওয়াররেন্টভুক্ত পলাতক আসামি।

ওসি রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি দল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তিনজন সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সবাইকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী