পাটগ্রাম সীমান্তে দু’দেশের নাগরিকদের মিলনমেলা

লালমনিরহাট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৩

দীপাবলি উৎসব ঘিরে পাটগ্রাম সীমান্তে দু‘দেশের নাগরিকদের ভিড় সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজাকে ঘিরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর সীমান্তবর্তী এলাকায় আয়োজন করা হয়েছে দীপাবলি উৎসব। সোমবার (২৮ অক্টোবর) সকালে উৎসবের সময় কাঁটাতারের বেড়া খুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এ সময় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের এ উৎসব এক মিলনমেলায় রূপ নেয়।

সরেজমিন দেখা যায়, দীপাবলি উৎসব ঘিরে বিএসএফ ও বিজিবি সদস্যরা দুই দেশের স্বজনদের পরস্পরের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আবার বিদায় বেলায় পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় অনেককে। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যরাও নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন।

উৎসবে আগতদের মাঝে খিচুড়ি বিতরণ করা হচ্ছে দুই দেশের নাগরিকদের মিলনমেলা দেখতে আসেন পাটগ্রাম উপজেলার তরুণ শামসুদ্দোহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক সময় বিএসএফের মারমুখী আচরণ দেখা গেলেও শ্যামাপূজা উপলক্ষে আজ তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখেছি। এ উৎসব শুধু দুই দেশের নাগরিকের মাঝেই নয়; বিজিবি-বিএসএফের মধ্যেও সম্পর্কের উন্নয়ন ঘটাবে।’

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইসাহাক আলী বলেন, ‘বিজিবি-বিএসএফের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এই মিলনমেলা উভয় বাহিনীর সুসম্পর্কের একটি নিদর্শন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের