নির্মাণের তিন বছরেও চালু হয়নি নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনটি

হিলি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

নির্মাণের তিন বছরেও চালু হয়নি দিনাজপুরের নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন

নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি দিনাজপুরের নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। এর ফলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় সেবা থেকে বঞ্চিত হয়েছে এলাকাবাসী। তাই অতিদ্রুত স্টেশনটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা। লোকবল সংকটের কারণে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা যায়নি উল্লেখ করে অচিরেই চালু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০১৫ সালের ২৭ জুলাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে নির্মাণ কাজও শেষ হয়ে যায়। কিন্তু আজও স্টেশনের কার্যক্রম চালু হয়নি। সেখানে একজন নৈশপ্রহরী ছাড়া আর কোনও কর্মকর্তা বা ফায়ার সার্ভিস কর্মী নেই, এমনকি কোনও সরঞ্জামও নেই।

স্থানীয় এলাকাবাসী লুৎফর রহমান ও মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার বছর আগে নবাবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে নির্মাণ শেষ হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। আমরা অগ্নিকাণ্ড কিংবা যে কোনও ধরনের দুর্ঘটনা কিংবা জরুরি প্রয়োজনে এই স্টেশন থেকে সেবা পাওয়ার আশায় ছিলাম। নির্মাণের তিন বছর পার হয়ে গেলো। এখনও চালু না হওয়ায় আমরা হতাশ। কোনও দুর্ঘটনা ঘটলে পাশের উপজেলাগুলো থেকে ফায়ার সার্ভিসকে আনতে হয়। তারা আসতে আসতে আমাদের সব পুড়ে শেষ হয়ে যায়। আমাদের দাবি এখানে দ্রুত লোকবল নিয়োগসহ সরঞ্জামের ব্যবস্থা করে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হোক। নৈশপ্রহরী আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তিন বছর ধরে ফায়ার সার্ভিস স্টেশনে নৈশপ্রহরী হিসেবে কাজ করছি। এখানে ফায়ার সার্ভিসের অন্য কেউ নেই। আমি এখানে দেখাশোনা করি, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে বা এখান থেকে কোনও জিনিস চুরি করে নিয়ে যেতে না পারে। তবে কবে নাগাদ ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হবে, তা আমার জানা নেই।

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ৯টি ইউনিয়ন নিয়ে নবাবগঞ্জ উপজেলা। এখানে অনেক লোকের বসবাস। তাই ফায়ার সার্ভিস স্টেশনের খুব প্রয়োজন। দীর্ঘদিনের দাবির পরও নবাবগঞ্জে এই ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ হলেও তা বন্ধ রয়েছে। এখনও চালু হয়নি। আমি নির্বাচনে জয়লাভের পর এটি সচল করার জন্য জেলা সমন্বয় কমিটির বৈঠকসহ বিভিন্ন দফতরে কথা বলেছি।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ এর চারটি উপজেলার মধ্যে দুটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চালু রয়েছে। লোকবল সংকটের কারণে ফায়ার সার্ভিস স্টেশন দুটি চালু করা যাচ্ছে না। আমি এ বিষয়ে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে অচিরেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে লোক নিয়োগ করা হবে। নিয়োগ হলে বাকি দুটোও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটিও সচল করা হবে।’

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ