আগাম জাতের আলু চাষে লাভবান কৃষক

নীলফামারী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:০৪

জমি থেকে ওঠানো হচ্ছে আগাম জাতের আলু আগাম জাতের আলু চাষ করে লাভবান হয়েছেন নীলফামারীর আলু চাষিরা। নতুন আলুর চাহিদা থাকায় দামও ভালো তারা। বাজারে পুরনো আলু ২৫-৩০ টাকা আর নতুন আলু ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে,  চলতি মৌসুমে ২০ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। আর আলুর আবাদ হয়েছে ১৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে।

চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আগাম জাতের আলু চাষ করে লাভের আশা করছেন চাষিরা।  তারা আগাম ধান কেটে সাগিতা, গেনোলা ও সাইটা আগামজাতের আলুর চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে আলুর বাম্পার ফলনের আশাও করছেন তারা।

জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের আলু চাষি পেয়ারুল ইসলাম জানান, শীতের প্রকোপ কম, তাই আলুর বাম্পার ফলন হয়েছে। আগাম জাতের আলুর দামও বেশ ভালো।  

একই এলাকার উত্তর দেশিবাই গ্রামের আব্দুস সামাদ বলেন, ‘এবার ৭০ শতাংশ (২ বিঘা ১০ শতাংশ) জমিতে আগাম জাতের গেনোলা আলু চাষ করেছি। বিঘা প্রতি সেচ, সার, বীজ, নিড়ানি বাঁধাই, আলু তোলা ও পরিবহনসহ খরচ হয়েছে ২১-২২ হাজার টাকা। এক বিঘা (৩০ শতক) জমিতে আলু হয়েছে ৩০ মণ। প্রতিমণ আলু ২ হাজার টাকায় বিক্রি করেছি।  খরচ বাদে আমার লাভ হবে ৩৮ হাজার টাকা।’

জমি থেকে ওঠানো হচ্ছে আগাম জাতের আলু সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, গত বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮৫০ হেক্টর জমিতে। আবাদ হয়েছিল২২ হাজার ৮১২ হেক্টর জমিতে। এতে গড় ফলন হয়েছিল ২৩.৫৩ মেট্রিকটন। এবারও ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

জেলা সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের কৃষক আজাদ আলী বলেন, ‘এবারে এক বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিছুদিন আগে ওই এক বিঘা জমির আলু তুলে বিক্রি করেছি। প্রতি কেজি আলু ৫৫ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি করেছি।  খরচ বাদে লাভ হয়েছে প্রায় ৪৪ হাজার টাকা। ধান বা অন্যান্য ফসলের চেয়ে আগাম জাতের আলু চাষে প্রচুর লাভ হয়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের আলুর বাম্পার ফলন হয়েছে। তাই কৃষক আগাম ধান কেটে আলু লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস  বলেন, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আলুর রোগ দমনসহ কৃষকদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’