শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪০

বিজয় দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেঁয়াজের দাম শিগগিরই কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আর পেঁয়াজ সংকটে পড়তে হবে না। ইতোমধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে। কাজেই কিছু দিনের মধ্যেই এর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়ায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। কাউনিয়া উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফুত আরা বেগম এতে সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিসর থেকে বিমানে পেঁয়াজ আমদানি করা হয়েছে। দেশের বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠান—এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ পেঁয়াজ আমদানি করেছে। আমরা জনগণের অসুবিধার কথা চিন্তা করে ২০০ টাকা কেজি দরের পেঁয়াজ টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে ৪৫ টাকা দরে বিক্রি করছি।’
পেঁয়াজ সংকটের জন্য ভারতকে আবারও দায়ী করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ভারত আগে না জানিয়ে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে আমরা যে শিক্ষা পেলাম ভবিষ্যতে আর কখনও এ রকম সংকট হবে না।’
সভায় আরও বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মায়া, মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হাকিম, লিয়াকত আলী প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা