ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শিল্প স্থাপনা ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় এক লাখ মানুষ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাতভর দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দনিপ্রো, পাভলোহরাদ ও ক্রিভি রিহ শহরের শিল্প স্থাপনায় একযোগে হামলা চালানো হয়। অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদামঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রুশ হামলায় ২১২টি ড্রোন ও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এ ছাড়া অনিক্স অ্যান্টিশিপ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।

হামলায় জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের চেরনিহিভ অঞ্চলে একটি বিদ্যুৎ স্থাপনায় হামলার পর প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। পোলতাভা অঞ্চলেও একটি শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক হামলা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ভিতালি দিয়াকিভনিচ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, শিল্প ও সামরিক স্থাপনা, জ্বালানি খাত, বন্দর অবকাঠামো এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর ব্যবহৃত সমুদ্রযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ভলগা নদীর তীরের এ অঞ্চলে তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর বিভিন্ন অঞ্চলে ২৯৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

/এসএইচএম/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
সর্বশেষ খবর
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা