প্রশাসনের রন্ধ্রে-রন্ধ্রে স্বাধীনতাবিরোধীরা বসে আছে: শাহরিয়ার কবির

রংপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:২৬ আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকার বিষয়টি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে-রন্ধ্রে জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা বসে আছে। ১৯৭৫ এর পর থেকে তারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধের বহু নথিপত্র তারা টেম্পারিং করেছে, বিকৃত করেছে। রাজাকারদের তালিকায় কোনও টেম্পারিং হয়েছে কিনা, তদন্ত করে দেখতে হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঘাতক দালাল নির্মূল কমিটি এই সভার আয়োজন করে। 

তিনি বলেন, ‘প্রশাসনে থাকা স্বাধীনতাবিরোধীরা রাজাকারদের তালিকা সরিয়ে দিয়ে সেখানে মুক্তিযোদ্ধাদের নাম ঢুকিয়ে দিয়েছে কিনা তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না। পুরো বিষয় নিয়ে আমরা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় সংবাদ সম্মেলন করবো। এই তালিকা সরিয়ে দিলেই সমাধান হবে না। রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসা দুঃখজনক। এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী তো ক্ষমা চেয়েছেন, তাকে দায়ী করা উচিত হবে না।’

জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. মান্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রবীন রাজনীতীবিদ মোহাম্মদ আফজাল ও সিপিবি নেতা মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও