সীমান্তে বুদ্ধিপ্রতিবন্ধী ভারতীয় নাগরিককে পিটিয়ে মারলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বুদ্ধিপ্রতিবন্ধী এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। তাকে বাংলাদেশি ভেবে  বিএসএফ পিটিয়ে হত্যা করেছে বলে বিজিবি সূত্র জানায়। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর ৪২ বিজিবির আওতাভুক্ত মিনাপুর বিওপি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিএসএফের বরাত দিয়ে দিনাজপুর ৪২ বিজিবি সূত্র জানায়, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওই সীমান্ত এলাকায় গাছতলায় বসে থাকতেন।

জানা গেছে, মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফের সোনগাঁও ক্যাম্পের মেইন পিলারের কাছে ভারতীয় সীমানার ৫০ গজ অভ্যন্তরে লাশটি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।  বিজিবি সদস্যরা পুলিশের সাহায্যে লাশটি উদ্ধার করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সবুর বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিজিবির সঙ্গে আলোচনার পর লাশটি বিএসএফ নিয়ে গেছে।’

এ ব্যাপারে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাহিদুজ্জামান বলেন, ‘ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। আমরা শুনেছি, তাকে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে। তাদের নাগরিকের লাশ তারাই নিয়ে গেছেন। এটা তাদের ব্যাপার। সীমান্তের কাছাকাছি ঘটায় আমরা অবগত হয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের