ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী সুমনা হত্যাকারীর শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বালন ও শোকর্যালি করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে শহরের বড়মাঠ থেকে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে মোববাতি প্রজ্বালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত রিয়াজ আহম্মেদের দ্রুত শাস্তির দাবি করেন। সেইসঙ্গে অন্য কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খুঁজে বের করা এবং তাদের আইনের আওতায় আনারও দাবি করা হয়। এ সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নিখোঁজের চারদিন পর ঠাকুরগাঁওয়ের পূর্ব গোয়ালপাড়া থেকে স্কুলছাত্রী সুমনার লাশ উদ্ধার করে পুলিশ। সুমনা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।








