প্রধানমন্ত্রী না ঘুমিয়ে হতদরিদ্রদের কথা চিন্তা করেন: ত্রাণ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ০৮:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৮:০৩

প্রধানমন্ত্রী না ঘুমিয়ে হতদরিদ্রদের কথা চিন্তা করেন: ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘আমরা যেভাবে ঘুমাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে ঘুমান না। তিনি সারাদিন পরিশ্রম করেন, দিনরাত হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে চিন্তা করেন। সেই অনুযায়ী পরিকল্পনা করেন এবং আমাদের দিয়ে তা বাস্তবায়ন করান।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার তুলে দিতে এসেছি।’
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনায় কাজ করে যাচ্ছেন।’
মো. এনামুর রহমান জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা সবসময় বিশ্বাস রাখবেন এবং ভরসা রাখবেন আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে, থাকবে। আপনারা শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।’
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত