১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

নীলফামারী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ১৭:৫২আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৮:০৭

স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের পরিপত্র

নীলফামারীতে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন না করা ও দায়িত্ব অবহেলার জন্য ১১টি উচ্চ মাধ্যমিক ও ৩টি দাখিল মাদরাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।  রবিবার (২৬ জানুয়ারি) জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে, দায়িত্ব অবহেলায় কেন ওই ১৪ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা দফতরে দাখিলের নির্দেশ দেওয়া হয় ।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা অধিদফতরের প্রজ্ঞাপন উপেক্ষা করে পকেট কমিটি গঠন ও নির্বাচনি প্রস্ততি না থাকায়, কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

প্রতিষ্ঠানগুলো হলো, নীলফামারী সদরের দুহুলী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, ইটাখোলা কালিতলা উচ্চ বিদ্যালয়, দারোয়ানি উচ্চ বিদ্যালয়, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয়, চাকবারা দাখিল মাদ্রাসা, ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয়, কির্ত্তিনিয়া পাড়া উচ্চ বিদ্যালয়, নতিবারী উচ্চ বিদ্যালয়, চওড়া বড়গছা উচ্চ বিদ্যালয়, নতিবাড়ী একরামিয়া দাখিল মাদ্রাসা, কচুকাটা উচ্চ বিদ্যালয়, বিশমুড়ি উচ্চ বিদ্যালয়, দূবাছুরী দ্বি-মুখি দাখিল মাদ্রাসা ও জেলার জলঢাকা উপজেলার বিন্না কুড়ি পিসি উচ্চ বিদ্যালয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ২৫ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ-দশম) স্টুডেন্টস ক্যাবিনেট গঠনের জন্য গত ১৯ জানুয়ারি সারাদেশে পরিপত্র জারি করা হয়। তিনি বলেন, ওই ১৪ প্রতিষ্ঠানে তা মানা হয়নি। এরই প্রেক্ষিতে সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জানুয়ারি) সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ৩০৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ওই ১৪ প্রতিষ্ঠান নির্বাচন আয়োজন করেনি। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচনি আমেজ থেকে বঞ্চিত হন।

/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের