ভাঙারির গোডাউনে মিললো বস্তা বস্তা সরকারি বই

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

ভাঙারির গোডাউনে মিললো বস্তা বস্তা সরকারি বই

কুড়িগ্রামের উলিপুরে একটি ভাঙারির দোকানের গোডাউনের সামনে থেকে ১৬ বস্তা সরকারি বই উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই গোডাউনের ভেতর কয়েক বস্তা নতুন ও পুরাতন বই থাকায় গোডাউনটি সিলগালা করেছেন আদালত। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) উলিপুর উপজেলার পৌর এলাকার সরকারি খাদ্য গোডাউন সংলগ্ন সাহেব আলীর ভাঙারির গোডাউনে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত বইয়ের সঙ্গে উপস্থিত রাকিবুল ইসলাম ওরফে আব্দুর রহিম আদালতের কাছে স্বীকার করেন, বইগুলো তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেফাজতে থাকা মদিনাতুল উলুম মাদ্রাসার গোডাউন থেকে ওই অফিসের নৈশ্যপ্রহরী শহিদুল ইসলামের মাধ্যমে নিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত রহিমকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির বলেন, গোডাউনের মালিককে পাওয়া না গেলেও গোডাউনটি সিলগালা করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে জরিমানা করা হয়েছে।

ভাঙারির গোডাউনে মিললো সরকারি বই

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম