পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

পঞ্চগড় প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১৭:৩৪আপডেট : ০২ মার্চ ২০২০, ১৭:৩৭

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে রবিয়াল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মার্চ) জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিয়াল ওই এলাকার তমিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নুর মোস্তফার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে আদালতে মামলাও চলছে। সোমবার ওই জমিতে নূর মোস্তফা ১৫/২০ জনের দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালের মাথায় আঘাত লাগে। আহত হন আরও ৮ জন।
আহতের স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে জড়িত সন্দেহে আমরা ৭ জনকে আটক করেছি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম