নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (সৈয়দপুর, কিশোরগঞ্জ সার্কেল) সপরিবারে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সৈয়দপুর ও কিশোরগঞ্জ সার্কেলের দায়িত্বরত ওই কর্মকর্তা গত মঙ্গলবার (১৭ মার্চ) ভারত থেকে নীলফামারী ফিরেছেন। এর আগে ১৪ মার্চ তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারত সফরে গিয়েছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিদেশ থেকে যারা আসছেন তাদের অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি সে কারণে পরিবারের সদস্যদের নিয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছি।
করোনা ভাইরাস এড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়ে অশোক কুমার পাল বলেন, করোনা ভাইরাসরোধে আপনাদের আশপাশে যারা বিদেশ থেকে আসছেন তাদের অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেবেন। যদি ওই ব্যক্তি তা মেনে না চলে তাহলে প্রশাসনকে জানাবেন।








