দোকান খোলা রাখা ও আড্ডা দেওয়ায় ৭ জনকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ০৯:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৯:৫৯

জরিমানা করা ৭ জন

প্রশাসনের নির্দেশ অমান্য করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ীসহ সাত জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এই জরিমানা করেন। দোকান খোলা রাখায় চার ব্যবসায়ী ও আড্ডা দেওয়ার তিন জনকে ৫০০ টাকা করে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ফাঁসিতলা, চাঁদপাড়া, কোচাঁশহর ও মহিমাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও আড্ডা দেওয়ায় সাত জনকে আটক করা হয়। পরে প্রত্যেকের কাছে ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান অব্যাহত থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী