দুস্থদের সহায়তায় একদিনের বেতন দিলেন পৌরকর্মীরা

হিলি প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৩:০০আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৩:০৪

দুস্থদের সহায়তায় একদিনের বেতন দিলেন পৌরকর্মীরা দেশে করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের একদিনের বেতন দুস্থদের মাঝে বিতরণ করেছে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এই টাকায় পৌরসভার দুস্থদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। সেই টাকা দিয়ে পৌরসভার অসহায় গরীবদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সাসল বিতরণ করা হবে।’

তিনি জানান, সবাইকে নিজের জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি এগিয়ে আসতে হবে। তাহলেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী