বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

হিলি প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৯:০৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:৩২

বন্দুকযুদ্ধ দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী (৩৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের মিরপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, তিনটি চড় চাকু উদ্ধার করেছে। 

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে চোরাকারবারিদের একটি দল মিরপুর গ্রাম হয়ে বিরামপুরে আসার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল মিরপুর গ্রামে অভিযানে যায়। এসময় সেখানে পুলিশের মুখোমুখি হলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ীদের গুলিতে এএসআই শাহজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা চলে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 

ওসি জানান, আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম