গোপনে এনজিও'র কিস্তি আদায়, জোনাল ম্যানেজারসহ ১৫ কর্মী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৫:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:০৭

আটক করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে ঠাকুরগাঁও শহরে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) একজন জোনাল ম্যানেজারসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঠাকুরগাঁও জোন অফিসের ম্যানেজার ওয়াকিল আহম্মেদ (৪০) ও ১৪ জন মাঠকর্মী।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না হওয়া পর্যন্ত সব এনজিওকে কিস্তি আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অমান্য করে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঢালাওভাবে কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

পুলিশ আরও জানায়, গোপনে সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ জোন অফিসে অভিযান চালিয়ে ম্যানেজার ওয়াকিল আহম্মেদসহ ১৪ জন মাঠকর্মীকে আটক করা হয় এবং তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটকরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আটকদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় ঠেঙ্গামারার ঠাকুরগাঁও জোন অফিস বন্ধ করে দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী