দিনাজপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১২:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১২:৩৩

দিনাজপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু দিনাজপুরের খানসামায় করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২২) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের চাঁদমিয়া মেম্বার পাড়ার বাসিন্দা।

পরিবারসূত্র জানায়, তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানায় ভুগছিলেন। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে উপজেলা প্রশাসন।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু জানান, বিষয়টি পরিবারের লোকজন গোপন রেখেছিল। পরে স্থানীদের মাধ্যমে জানতে পারি। বিষয়টি উপজেলা প্রশাসনকে ও স্বাস্থ্য বিভাগকে জানালে তারা নমুনা সংগ্রহ করে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম