নীলফামারীতে পুলিশ সদস্যসহ আরও ৫ জন করোনা আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:৪৯আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪৯

নীলফামারী নীলফামারী জেলায় নতুন করে ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৫ ও ১৬ জুনের পাঠানো ২৯টি নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩২৫ জন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান।

তিনি জানান,  নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে জেলার জলঢাকায় জাতীয় পার্টির সদস্য সচিব ও রাবেয়া মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু (৫৫) এবং মীরগঞ্জ ইউনিয়নের কাঞ্চনপাড়া ১ নম্বর ওয়ার্ডের একজন (৪৩) রয়েছেন। এ ছাড়া নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের একজন এএসআই (৩৪)। সৈয়দপুর উপজেলার শুটকি আড়ত নিয়ামতপুর এলাকার একজন বৃদ্ধ (৬৫) এবং চাঁদনগর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একজন নারী (৪৫) রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন ৩২ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৯ জন, জলঢাকায় ৬৪  জন, ডিমলায় ৫০ জন, সৈয়দপুরে ৪২ জন, ডোমারে ৩৭ জন এবং কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন রয়েছেন। এ পর্যন্ত মরা গেছেন ছয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৩ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের